রবিবার | ৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে ধানের শীষের মিছিলে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক ।। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থনে লালপুরে ধানের শীষের মিছিলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় লালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে লালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি লালপুর ছয়রাস্তার মোড় থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহিনী চত্বর, হাসপাতাল মোড়, থানা মোড় হয়ে হল মোড় ও দক্ষিণ লালপুর বউ বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

সম্পাদনায়:আ.স/প্রতিবেদন: সেন্টু

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.