
নিজস্ব প্রতিবেদক ।। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহিনী চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ত্রিমোহিনী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল হোসেন, মহসিন আলম, হাফেজ মো. আফজাল হোসেনসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
সম্পাদনায়: আ.স/প্রতিবেদক-এহসানুল করিম