রবিবার | ১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩

বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১২/০৬/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যামক শিক্ষা অফিসের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী পর্বে প্রতিযোগিতার বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যামিক একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান। এছাড়া অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।

বর্তমান বিশ্বে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দ্বিতীয় পর্বে উক্ত প্রতিযোগিতায় স্থাপনকৃত ২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো অতিথিবৃন্দ বিচারক হিসেবে ঘুরে ঘুরে দেখে মূল্যায়ন করেন। উক্ত প্রতিযোগিতায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথক স্টল স্থাপন করে এবং প্রতিটি স্টলে ২জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রজেক্ট বিচারকমন্ডলীর সামনে প্রদর্শন করেন। মূল্যায়ন অনুসারে প্রতিযোগিতায় প্রথম বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়। শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা পুরষ্কার প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.