শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

বড়াইগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার (১০ ডিসেম্বর ২০২৩) এক অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মালিপাড়া বাজারে আয়োজিত নির্বাচনী কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও জামাল উদ্দীন মিয়াজী।
পরে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেওয়া শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.