সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই নারী রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক

বাগাতিপাড়ায় নবজাতকের পর দগ্ধ মায়েরও মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে দগ্ধ গর্ভবতী নারীর প্রসব করা নবজাতকের মৃত্যুর একদিন পর মায়েরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধুর নাম উর্মি বেগম। তিনি উপজেলার বাটিকামারি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
স্বজনরা জানান, প্রায় এক বছর পূর্বে রুবেলের সাথে উর্মির বিয়ে হয়। তিনি সাত মাসের গর্ভবতী ছিলেন। গত শুক্রবার বিকালে স্বামীর বাড়িতে রান্না ঘরে খড়ির চুলায় আগুনে তিনি রান্না করছিলেন। এ সময় গৃহবধু উর্মির শরীরে থাকা কাপড়ে আগুন লেগে যায়। পরে চিৎকার চেঁচামেচি করলে স্বজনরা দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে রোববার দগ্ধ উর্মি এক নবজাতকের জন্ম দেন। পরদিন সোমবার নবজাতক মারা গেলে ওই দিনই ঢাকা থেকে বাগাতিপাড়া এনে নবজাতককে দাফন করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মা উর্মি বেগমও মারা যান। মা ও শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে গৃহবধু উর্মির লাশ বাড়িতে আনা হয়েছে। রাতে জানাজা শেষে দাফনের কথা রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.