বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

আফতাব হোসেন ঝুলফুর ৬২তম জন্মদিনে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দলের জন্য একনিষ্ঠ, নির্যাতিত ও ত্যাগী নেতা আফতাব হোসেন ঝুলফুর ৬২তম জন্মদিন সোমবার (১২ জুন ২০২৩)। উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে তিনি ১৯৬১ সালের ১২ জুন জন্মগ্রহণ করেন।
দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকা পরিবারের পক্ষ থেকে মো. আফতাব হোসেন ঝুলফুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।
মো. আফতাব হোসেন ঝুলফুর সংক্ষিপ্ত জীবনী:
তাঁর পিতা মরহুম আব্দুল আজিজ মন্ডল ও মাতা মরহুম হালিমা খাতুন। স্ত্রী মরহুম মুক্তারা খাতুন। তাঁদের সন্তান শারমিন আক্তার মেরি ও মেহেদী হাসান মুন।
তিনি লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালপুর কলেজ থেকে এইচএসসি, ঢাকার রয়েল বিশ্ববিদ্যালয় বিবিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৭ সালে নর্থ বেঙ্গল সুগার মিলে ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) পদে চাকরীতে যোগদান করেন। ২০২০ সালের ১১ জুন সেন্টার ইনচার্জ (সিআইসি) পদে অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৭৬ লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে সাধারণ সম্পাদক (জিএস), ১৯৭৯ সালে লালপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮১-১৯৮২ সালে লালপুর কলেজ ছাত্রলীগের সভাপতি, ১৯৮৬ সারে লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৯২, ১৯৯৮ ও ২০০২ সালে পর পর তিন বার লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৪ সালে নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৪ সালে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের ২০২২ সালের ২৭ জুলাই ত্রি-বার্ষিক সম্মেলনে পূণরায় তিনি সভাপতি নির্বাচিত হন।
বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা অভিযোগে ২০০৪ প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার চেষ্টা, ২০০৩ সালে ক্লিনহার্ট অপারেশনে গ্রেপ্তার ও নির্যাতনের খবর শুনে তাঁর বাবা মো. আব্দুল আজিজ মন্ডল হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন, ২০০৩ সালে ক্লিনহার্ট অপারেশনে গ্রেপ্তার হয়ে শারীরিক নির্যাতন ও ৬ মাস কারাভোগ, ২০০১ সালে আওয়ামী লীগ অফিসে হামলায় এক মাস হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন, ১৯৯৪ সালে ৬ মাস কারাভোগ, ১৯৯৪ সালে চাকুরীচ্যুত হওয়ার ৯ মাস পরে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে চাকুরীতে যোগদান, ১৯৮১ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে সক্রিয় অংশগ্রহনের কারণে জেল খাটেন।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, লালপুর ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্য, বালিতিতা ইসলামপুর ঈদগাহ্ কমিটির সভাপতি, লালপুর হাটবাজার সমিতির প্রধান উপদেষ্টা, লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের সাথে জড়িত রয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.