রবিবার | ১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

লালপুরে শিশুসহ গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদক মামলার আসামি মো. জিয়ার (২৫) বিরুদ্ধে শিশুসহ গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত দুজন দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও রিমার চাচাতো ভাই লালনের মেয়ে মোছা. মাইমুনা (৪)। আর অভিযুক্ত জিয়া পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমার সাথে পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জিয়ার কিছুদিন আগে বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওযার পর তার স্ত্রী রিমা তার স্বামীকে ৩/৪ মাস আগে ডিভোর্স দেন। জামিনে বের হয়ে এসে ক্ষিপ্ত হয়ে জিয়া মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে এসিড নিক্ষেপ করে। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। আর পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মোছা. মাইমুনার চোখ ও মুখ মন্ডলে লেগে গুরুতর জখম প্রাপ্ত হয়। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, রোগীদের হাসপাতালে আনার পর ক্ষত স্থানে ৫০ মিনিট ধরে পানি ঢালা হয়েছে। মহিলা রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশে ফুলা এবং শিশুর মুখে ফুলে ও এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বিষাক্ত কোন তরল পদার্থ তাদের নিক্ষেপ করা হয়েছে। রোগীদের ভাষ্যমতে এসিড নিক্ষেপের কথা বলায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.