শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি :
বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও অবরোধ সমর্থনে নাটোরের সিংড়ায় বিক্ষোভ-মিছিল করার সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) আদালতের মাধ্যমে দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো দুজন হলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবুল হাসান ও সিংড়া পৌর শহরের ছাত্রদলের কর্মী শুভ ইসলাম। শনিবার সন্ধ্যায় সিংড়া সদরে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ও অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করার সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নাশকতার অভিযোগে গত নভেম্বর মাসে পুলিশের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে সিংড়া আমলি আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে রোববার নাটোর শহরের স্টেশনবাজার এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিল থেকে জনগণকে ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানানো হয়। মিছিলে জেলা বিএনপির সদস্য দেওয়ান শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম, তুষার ও সদরুল হুদাসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল শুরু হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্টেশনবাজারসহ পুরো শহর টহল দিচ্ছেন। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.