বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ মাঘ, ১৪৩২

লালপুরে যুবকের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে গলায় রশি দিয়ে নয়ন মিয়া (২৩) নামে যুবক আত্মহত্যা করেছে।
সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন একই এলাকার পলান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে নয়ন মিয়া আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.