| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী সিদ্দিকুরকে শোকজ

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) নাটোর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং সহকারী জজ (পাবনা) এর বিচারক আরিফুল ইসলাম এ নোটিশ দেন।
নোটিশে সশরীরে ২৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ২৫ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত একটি নিউজ উক্ত কমিটির নজরে এসেছে। যেখানে নির্বাচনী প্রচারণার সভার বক্তব্যে আপনি বলেন, ‘কোনো মেম্বার-চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার-চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’ উক্ত বক্তব্য বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে প্রচারিত হয়।
নোটিশে আরও বলা হয়, আপনি গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩, ৭৭, ৮৪ (ক) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর ১১ ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে মর্মে ২৭ ডিসেম্বর বেলা ১১টায় স্ব-শরীরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.