শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল

নতুন আঙ্গিকে ক্যাফে বাউয়েট উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ফিতা কেটে বাউয়েট ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন করা হয়। রোববার (৩১ ডিসেম্বর ২০২৩) নতুন আঙ্গিকে সেবার মান বৃদ্ধি করে ক্যাফে বাউয়েট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্টাফদের জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাদ্য পরিবেশনের জন্য বাউয়েট ক্যাফেটেরিয়ার নতুন আঙ্গিকে চালু করা হয় এবং পাশাপাশি অন্যান্য সেবার জন্য রয়েছে গ্রোসারি শপ ও স্টেশনারী পয়েন্ট।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ আব্দুল হামিদ (অবঃ), সায়েন্স এন্ড হিউমেনিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন এবং প্রক্টর, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর মো. মুনজিনুল মুবীন অর্ড. (অব.), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক এবং বনলতা হলের প্রভোস্ট মোছা. আছমা ইয়াসমিন এবং অন্যান্য বিভাগের প্রধানগণ ও শিক্ষকমন্ডলি।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্যাফেটেরিয়ার পরিচালনা পর্ষদের সদস্য সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আল আমিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.