শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

লালপুরে পারিবারিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে পারিবারিক উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি ২০২৪) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে নিজ বাড়ি চত্ত্বরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সাজেদুল ইসলাম হলুদ দরিদ্র বয়স্ক শীতার্ত নারী পুরুষের মাঝে ১৫৭টি শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাকিব আহম্মেদ সাকিব, এজাজুল হক বাবু, আবুল হোসেন, রাকিব মাষ্টার, আবু তাহের, সোহাগ ও মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাজেদুল ইসলাম হলুদ বলেন, এই সমাজে আমরা নিতান্তই ক্ষুদ্র মানুষ। আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। তিনি সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। নিজ নিজ এলাকায় বিত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.