শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

লালপুরে ৫দিন ব্যাপি বই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী অমর ২১শে বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে লালপুর পাবলিক লাইব্রেরীর আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় লাইব্রেরীর সভাপতি খাজা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহকারি কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম প্রমূখ।


সন্ধ্যায় বই মেলা পরিদর্শন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, লালপুর থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এ.কে আজাদ সেন্টু, গৌরীপুর স্কুল এন্ড কলেজেরে সহকারি শিক্ষক হারুনর রশিদ প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.