সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

লালপুরে ভুট্টা খেত থেকে টেলিভিশন মেকানিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে ভুট্টা খেত থেকে সোহেল রানা (৩৭) নামে এক টেলিভিশন মেকানিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল মিস্ত্রির ছেলে।

মঙ্গলবার (১২মার্চ ২০২৪) সকালে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইয়ারপোর্ট মোড় এলাকার একটি ভুট্টার ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায় সকালে কয়েক জন লোক ভুট্টা খেতের পাশে একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত সোহেল রানার ভাই শামীম হোসেন জানান প্রতিদিন সোহেল তার দোকান থেকে রাতে বাড়ি ফিরে কিন্তু গতকাল রাত বারোটার সময় তার দোকান খোলা দেখলেও তাকে না পেয়ে ইয়ারফোর্ট মোড়ের দোকানদাররা জানালে রাত সাড়ে ১২টার সময় দোকান বন্ধ করেন তিনি। এব্যাপারে লালপুর থানা পুলিশকে জানালে তারা পার্শ্ববর্তী থানাসহ আশে পাশে খোজ খবর নিতে বলেন। রাতে অনেক খোজোখুজির পর না পেয়ে বাড়ি ফিরে আসি। সকালে তুষারের মাধ্যমে খবর পায় ইয়ারফোর্ট মোড়ে একটি ভুট্টা খেতের মধ্যে সোহেলের লাশ পড়ে আছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.