বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

বায়রার রসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
রাশিয়ার পরিবেশ, প্রযুক্তি ও নিউক্লিয়ার তত্ত্বাবধান সংক্রান্ত ফেডারেল সার্ভিস ( রসটেকনাডজর) এর আমন্ত্রণে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (বায়রা ) একটি প্রতিনিধিদল রসাটম টেকনিক্যাল একাডেমি পরিদর্শন করে। বৃহস্পতিবার (১৪ জুন) রাতে রসাটমের মিডিয়া প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে পরিদর্শনের খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিতে বায়রা প্রতিনিধিদলের জন্য একটি পরিচিতিমূলক লেকচারের আয়োজন করা হয়। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালকের উপদেষ্টা ড. ভ্লালাদিমির আর্টিসিউক একটি প্রেজেন্টেশন প্রদান করেন। প্রেজেন্টেশনের মূল বিষয় ছিল রাশিয়ায় পরমাণু শক্তির উন্নয়নের বর্তমান চিত্র, বিশেষ করে ক্ষুদ্র রিয়্যাক্টর (এসএমআর ),ফাস্ট রিয়্যাক্টর এবং কোজড নিউকিয়ার সাইকেলের ক্ষেত্রে অগ্রগতি।
প্রতিনিধিদল রাশিয়ার নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পও পরিদর্শন করেন। উল্লেখ্য, রসাটম টেকনিক্যাল একাডেমি এখানে ঈশ্বরদীর রূপপুর এনপিপির পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অন-জব প্রশিক্ষণ প্রদান করছে।
জানা যায়, নবাগত দেশগুলোতে পরমাণু শক্তি শিল্পের উন্নয়নে পারমাণবিক নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি (ওঅঊঅ) বরাবরই এই বিষয়টির প্রতি বিশেষ মনোযোগ দিয়ে আসছে। এক্ষেত্রে তারা “ম্যানেজিং রেগুলেটরি বডি কম্পিটেন্স” ডকুমেন্টের উদ্ধৃতি দিয়ে থাকে। ডকুমেন্টে নিয়ন্ত্রণকারী সংস্থার জনবলের কারিগরি যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.