| |

শিরোনাম
বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া

লালপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিদ্যুতায়িত হয়ে মোছা. সাহারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর ২০২৩) বিকেলে উপজেলার উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বরমহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত সাহারা বেগম একই গ্রামের নুকসার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাহারা বেগম ব্রয়লার মুরগি ফার্মের ঘরে ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত (বিদ্যুৎ শর্ট সার্কিট) হয়ে মারাত্মকভাবে আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলার বেসরকারি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম বলেন, জনসচেতনতা বাড়াতে সঠিক নিয়মে বিদ্যুৎ ব্যবহারে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক করা হচ্ছে। দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়্যারিং সংযোগ পরীক্ষা ও দীর্ঘ দিনের পুরাতন তার পরিবর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে। এর পরেও গুরুত্ব না দেওয়ায় দুর্ঘটনা ঘটছে।
লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.