রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

ক্যান্সার ওষুধ উৎপাদনে রসাটমের নতুন প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদকঃ
রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের অধীনস্থ খলোপিন রেডিয়াম ইন্সটিটিউটের বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে একটি সর্বেন্ট সিন্থেসিস প্ল্যান্ট চালু করেছে। এই প্ল্যান্টে নতুন ধরণের গ্যালিয়াম-৬৮ জেনারেটর তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গ্যালিয়াম-৬৮ ভিত্তিক রেডিও ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ক্যান্সার, যেমন নিউরোএন্ডোক্রাইন টিউমার, মায়োকার্ডিয়াল পার্ফিউশন এবং প্রোস্টেট ক্যান্সারের সঠিক ডায়াগনোসিসে ব্যবহৃত হয়। রসাটমের গণমাধ্রম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

উন্নত সর্বেন্ট সিন্থেসিস প্রযুক্তি ভিত্তিক উৎপাদিত জেনারেটর গুলো বিশ্বমানের এবং এর মাধ্যমে রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন অপেক্ষাকৃত সহজ ও সময় সাশ্রয়ী। রসাটম প্রকল্পে উৎপাদিত ফার্মাসিউটিক্যাল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

গ্যালিয়াম-৬৮ ভিত্তিক রেডিও ফার্মাসিউটিক্যাল ক্যান্সার নির্নয় ছাড়াও এর চিকিৎসায় ব্যবহারযোগ্য। ডাইনামিক ডিজিজ চিকিৎসায়ও এটি ব্যবহার করা যাবে। এই রেডিও নিউক্লিডগুলোর কন্ট্রাস্ট এবং রেজ্যুলশন বর্তমানে ব্যবহৃত আইসোটপগুলোর তুলনায় বেশি থাকার ফলে অংকোলজি ও ফিজিওলজি প্রক্রিয়াগুলো আরও স্পষ্টভাবে দেখা সম্ভব।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.