শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা ইটভাটা মালিকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

লালপুরে ডাউল মিলে ঢুকে পড়লো ট্রাক 

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে ডাউল ও রাইস মিলে ঢুকে পড়লো পাথর বোঝাই ট্রাক

বৃহস্পতিবার (২৩ মে, ২০২৪) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে উপজেলার বানেশ্বর -ঈশ্বরদী সড়কের উধনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় পাথর বোঝাই ট্রাকটি সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে কুষ্টিয়া যাওয়ার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বিলমাড়িয়া ইউপির উধনপাড়া গ্রামের বিদ্যুতের রাইস এন্ড ডাউল মিলের ওয়াল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত ট্রাক ড্রাইভার সামান্য আহত হলে চিকিৎসার নামে হাসপাতালে যাওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি  লালপুর থানা পুলিশ অবহিত হয়ে ট্রাকটি স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে পাহারায় রেখে যান।
এবিষয়ে মিলের মালিক বিদ্যুৎ  জানান অসাবধানতায় গাড়ি চালানোর জন্য এমন দুর্ঘটনা ঘটেছে এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.