রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

আইজিপি পুরস্কার পেলেন লালপুর থানার দুই এসআই

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আইনশৃঙ্খলার উন্নয়ন ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ লালপুর থানার দুই উপপুলিশ পরিদর্শক (এসআই) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৩) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুরস্কার প্রাপ্তরা হলেন, এসআই রেজাউল করিম (ইমো হ্যাকার চক্রের ২ সক্রিয় সদস্য নগদ অর্থ ও হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইলসহ গ্রেপ্তার) ও এসআই মানিক কুমার চৌধুরী (একটি রিভলভার ও তিন রাউন্ড তাজা বুলেটসহ ১ জন গ্রেপ্তার)।
ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, সেপ্টেম্বরে/২০২৩ মাসে মাননীয় পুলিশ সুপার নাটোর মহোদয়ের দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল শরীফ আল রাজীব স্যারের সার্বিক তত্ত্বাবধানে লালপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক অভিযান চালায়। এরমধ্যে উল্লেখযোগ্য দুইটি তাৎপর্যপূর্ণ কাজের জন্য লালপুর থানা পুলিশকে আইজিপি পুরস্কার দেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.