শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে রাসেলস ভাইপার পিটিয়ে মারল কৃষক

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে বিস্তীর্ণ পদ্মার চরে বাদামের খেতে ৪টি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে স্থানীয় কৃষকরা।
শনিবার (২২ জুন ২০২৪) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের পদ্মার চরে একটি বাদামের খেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সোহান আলী জানান, কয়েকজন কৃষক দুপুরে লালপুরে চরের বাদাম খেতে বাদাম তুলতে যান। বাদাম তোলার এক পর্যায়ে তারা একটি সাপ দেখতে পান। এসময় কৃষকের চিৎকারে আশপাশের কৃষকরা এগিয়ে এসে সাপটিকে দেখে পিটিয়ে মেরে ফেলেন। এসময় পাশে আরও তিনটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা দেখতে পেয়ে সেগুলোও মেরে ফেলেন। কিন্তু সেই সাপগুলো যে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) এটি তাদের জানা ছিল না।
স্থানীয় কৃষকরা জানান, সাপটি যে এতো ভয়ঙ্কর বিষ বহন করে সেটি তাদের জানা ছিল না। মেরে ফেলার পরে তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেলস ভাইপার সাপ।
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামিম বলেন, চারটি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার বিষয়টি শুনেছি। এতে আতঙ্কিত না হয়ে চরের কৃষকসহ সকলকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.