শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল

ঈশ্বরদী-রাজশাহী ভায়া লালপুর বাস সার্ভিস চালু হচ্ছে ১১ সেপ্টেম্বর

নাটোর প্রতিনিধি :
দীর্ঘ ১৫ বছর পর পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহী ভায়া নাটোরের লালপুর বাস সার্ভিস চালু হচ্ছে বুধবার (১১ সেপ্টেম্বর)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সার্ভিস চালু উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।
এদিকে সোমবার (৯ সেপ্টেম্বর) রাজশাহীর বাঘা বাস টার্মিনাল সভাকক্ষে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বাঘা শাখা।
মতবিনিময় সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, এই রুটের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলকে সহজ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে জনপ্রতি ২০ টাকা ও ছাত্রদের ১৫ টাকা এবং ঈশ্বরদী-রাজশাহী ১৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।


সভায় বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, সহ-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রাসেল, বাস মালিক সমিতির সহ-সম্পাদক মজিবর রহমান, মালিক সমিতির সদস্য মামুন সরদার, বাঘার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সবুজ মাহমুদ, লালপুরের ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল বাকী, সাদ্দাম হোসেন, ঈশ্বরদীর ছাত্র সমন্বয়ক সিফাত হোসেন ও সাংবাদিক এহসানুল করিম তুহিন প্রমুখ। এ সময় মালিক সমিতির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.