শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

নাসায় বাংলাদেশকে উপস্থাপন করছে বাউয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বাউয়েট।।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ, নাটোর এবং খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (কুয়েট) এর শিক্ষার্থীরা নাসায় গ্লোবাল নমিনি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বাউয়েট এবং কুয়েট এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের ‘টিম মহাকাশ’ এই কনটেস্টের ক্রিয়েট ক্যাটাগরির ‘ভার্চুয়াল প্ল্যানেটারি এক্্রপ্লোরেশন চ্যালেঞ্জ’ এ অংশ নিয়ে ভবিষ্যতে অন্য গ্রহে মহাকাশ অভিযানে মহাকাশচারীদের ব্যবহারের জন্য টুল সেট ডিজাইন করেছে। বাউয়েটের সিএসই বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী বর্ণিতা বসাক তৃষা এবং একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মোঃ মোমিনুল হক টিমের সদস্য হিসেবে উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
উল্লেখ্য, গত ১-৪ অক্টোবর ২০২০ তারিখে সারা দেশে টানা ৬ষ্ঠ বারের মতো বেসিস-এর তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে ভার্চুয়াল ইভেন্ট ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ২৫০টি শহরের মতো বাংলাদেশের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহ) অঞ্চল পর্যায়ে বিজয়ী ১৭টি টিম বাংলাদেশের গ্লোবাল নমিনি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের আগে থেকে নির্দিষ্ট করে দেয়া যেকোনো চ্যালেঞ্জে অংশগ্রহণ করে সমস্যার সমাধান বের করতে হয়। নাসা উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.) উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাউয়েটের সদস্যদের শুভেচ্ছা জানান এবং ‘টিম মহাকাশ’ এর সাফল্য কামনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.