রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

জাগরনী স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের জাগরনী স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
রোববার (১ অক্টোবর ২০২৩) প্রধান অতিথি হিসেবে জার্সি উন্মোচন করেন অতিরিক্ত ডিআইজি (পুলিশ হেডকোয়ার্টার্স) মো. আলমগীর কবীর পরাগ। এ সময় প্রধান অতিথিকে জার্সি উপহার হিসেবে তুলে দেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল ওয়াদুদ।
আরএমবি হাসপাতালের সৌজন্যে খেলোয়াড়দের জন্য জার্সি দেওয়া হয়। জাগরনী ক্লাবের ক্রিকেট খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাদের উৎসাহ দিতেই এ আয়োজন করা হয়।
জাগরনী ক্লাবের অন্যতম কর্ণধার ডা. আহমেদ রিজভী বলেন, লালপুরের কৃতী আলমগীর কবীর পরাগ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর উদ্যোগে লালপুরের অগ্রযাত্রা অব্যহত রয়েছে। পাবলিক লাইব্রেরি, গ্রীনভ্যালী পার্ক, গ্রীনভ্যালী বৃদ্ধাশ্রম ও এতিমখানা ছাড়াও প্রাকীর্তি ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার কল্যাণে সহযোগিতা করছেন। সেই সাথে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর ও স্মার্ট জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.