শুক্রবার | ১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধ একজনকে কুপিয়ে হত্যা আহত ১

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে তোরাব হোসেন (৪৮) নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত তোরাব হোসেন উপজেলার নটাবাড়িয়া ওয়ারিশপাড়া গ্রামের সোলেমান হোসেন এর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) সকাল অনুমান ৮ ঘটিকার দিকে তোরাব হোসেন  এর বাড়ির পশ্চিম পাশে তার কলাবাগানে জলবদ্ধতা থাকায় তা নিষ্কাশনের জন্য ড্রেন করার সময় একই এলাকার মোঃ সুলতান আহমেদ রানা (৩৮) তাকে বাঁধা দেয়, বাক-বিতণ্ডার একপর্যায়ে রানা হাসুয়া দিয়ে তোরাব আলীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে তোরাব আলীর বুকের পাঁজরে, মাথায় ও বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী তোরাব আলীকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্ত রানা তোরাব আলীর আপন মামাতো ভাই এবং একই এলাকার  মৃত সামাদ খান এর পুত্র । তাদের উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
আরো জানা যায়, সংঘর্ষের সময় অভিযুক্ত সুলতান আহমেদ রানাও আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, নিহত তোরাব আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এখন পর্যন্ত মামলা হয়নি, আইনি প্রক্রিয়া চলমান আছে, তবে অভিযুক্ত সুলতান আহমেদ রানার অবস্থান বা সন্ধান আমাদের জানা নেই।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.