| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরন অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল নামে।
রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) বিকেলে উপজেলার বিলমাড়িয়া কলেজ মাঠে বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়ক আমিন।
বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু। বিশেষ অতিথি ও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক আমিন খান।


মাঠে নেমে ফুটবল প্রেমী দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিন খান। এ সময় উপস্থিত বিপুল সংখ্যক দর্শক তাঁকে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্যের পাশাপাশি গান পরিবেশন করে। বক্তব্যকালে তিনি দর্শক শ্রোতার ভিড় দেখে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি বারবার লালপুরে ফিরে আসতে চান।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেল্লাবাড়িয়া হযরত শাহ বাগুদেওয়ান ফুটবল একাদশ ১-০ গোলে মনিহারপুর যুব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি ও মার্সেল কোম্পানির একটি ফ্রিজ এবং বিজিত দলের হাতে ট্রফি ও একটি মার্সেল মনিটর তুলে দেন। এরপর সন্ধ্যায় আমিন খান লালপুরে মার্সেল শো-রুমের উদ্বোধন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.