বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করলেন পুতুল নির্বাচনী আচরণে পারস্পরিক ভদ্রতাবোধ গণতন্ত্রের শক্তি ভোটারদের উৎসব মুখর পরিবেশ: প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান প্রথম ভোট : ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক।’ হারজিতে জেনজি নাকি সুইং ভোট ফ্যাক্টর? মানুষ জেনে গেছে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই – এ.কে. আজাদ

মহান বিজয় দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলোয়াত ও শহীদদের স্মরণে আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলা পরিষদ চত্ত্বরে বিশেষ বিজয় মেলার আয়োজন করা হয়েছে।


এতে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.