বুধবার | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করলেন পুতুল নির্বাচনী আচরণে পারস্পরিক ভদ্রতাবোধ গণতন্ত্রের শক্তি ভোটারদের উৎসব মুখর পরিবেশ: প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান প্রথম ভোট : ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক।’ হারজিতে জেনজি নাকি সুইং ভোট ফ্যাক্টর? মানুষ জেনে গেছে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই – এ.কে. আজাদ লালপুর–বাগাতিপাড়ার মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি ও জেল-জুলুম থেকে বাঁচাতে নির্বাচন করছি – টিপু নাটোর-১ এ ভোটের জটিল সমীকরণ, হবে হাড্ডাহাড্ডি লড়াই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাড়ে চার কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ১৭ ডিসেম্বর রাতে জেলার চাটমোহরে এই অভিযান পারিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে মাদকবিরোধী টিম চাটমোহরের অমৃতকুন্ডা পূর্ব টিয়ারতলা সরকারি আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার মৃত আহমদ আলীর ছেলে রফিকুল ইসলামের স্ত্রী অনজু খাতুনের (৩৭) নিকট হতে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনজু খাতুনের স্বামী রফিকুল ইসলাম (৪২) এসময় পালিয়ে যায়।

আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.