সোমবার | ১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
পরিকল্পিতভাবে যাকাত বন্টন ও দারিদ্র বিমোচন শিক্ষা যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ আর কর্মক্ষেত্র আরেকটি যান্ত্রিকতায় মায়ের ভাষার মাধুর্য্য দ্রুত হারিয়ে যাচ্ছে লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরে লালপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাটোর থেকে মোটরসাইকেল যোগে গৌরীপুরের নিজ বাড়িতে ফেরার পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সদস্য ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহুরুল ইসলাম গোপ্পী (৫৫) নাটোর থেকে মোটরসাইকেল যোগে গৌরীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.