বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

ফুডি ও ডোমিনোজের একসাথে নতুন যাত্রায় ৪০% ছাড়

নাটোর প্রতিনিধি :
বাংলাদেশের জনপ্রিয় ফুডি অ্যাপ এবার ডোমিনোজ পিৎজার সাথে নতুন এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দেশের গ্রাহকদের জন্য পিৎজা ডেলিভারি হবে আরও সহজ এবং সুবিধাজনক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) মহাখালির প্যারাগন হাউজে ফুডি এবং ডোমিনোজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
ফুডি’র পক্ষে ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম জানান,
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন: মোঃ শাহনেওয়াজ মান্নান, চিফ অপারেটিং অফিসার; মাশরুর হাসান মিম, চিফ মার্কেটিং অফিসার; সৈয়দ সাজিবুর রহমান, ডেপুটি ম্যানজোর; নওয়াজিশ আলম, সিনিয়র এক্সিকিউটিভ। অপর দিকে ডোমিনোজের পক্ষ থেকে উপস্থতি ছিলেন: আহমেদ শোয়েব ইকবাল, চিফ অপারেটিং অফিসার; আবু ওবায়দা ইমন, কান্ট্রি হেড অফ মার্কেটিং; তানজিনা অল্টার, হেড অফ মার্কেটিং; মোহাম্মদ হোসেন বাবু, অ্যাসস্ট্যিান্ট ম্যানেজার, ই-কমার্স ও ব্র্যান্ড পার্টনারশিপ।
এই পার্টনারশীপের মাধ্যমে ফুডি এখন ডোমিনোজের পিৎজা তাদের অ্যাপে ডেলিভারি করতে পারবে। এই সফল পার্টনারশীপের জন্য ফুডি ব্যবহারকারীরা আজ ১৬ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারি র্পযন্ত ডোমিনোজের পিৎজার সকল অর্ডারের উপর পেয়ে যাবেন ৪০% ছাড়, যা ২০০ টাকা র্পযন্ত।
জুবিল্যান্ট ফুডওয়ার্কসের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘এই পার্টনারশীপ আমাদের জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হল গ্রাহকদের অসাধারণ পিৎজা অভিজ্ঞতা প্রদান করা, এবং ফুডির সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা এখন সহজেই আমাদের লক্ষ্য পূরণে সক্ষম হব।’
ফুডির চিফ অপারেটিং অফিসার মোঃ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা ডোমিনোজ এর সঙ্গে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পার্টনারশীপ বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।’
এই সাইনিং অনুষ্ঠানটি বাংলাদেশের খাবার ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.