| |

শিরোনাম
কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ

মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার নানা কর্মসূচি পালন করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় শহরের দেওয়ানপাড়ায় কবিতা পাঠ, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাহ শহীদ পিংকী। এছাড়াও সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সহসভাপতি অ্যাডভোকেট শামীম আরা, সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সহযোগী অধ্যাপক মঞ্জুরুল হক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মাহান্নাভ, পাঠাগারের সহসাধারণ সম্পাদক সাগর মুখার্জী, পাঠক ইসরাত জাহান লিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার থাকলেও তার বেশীরভাগই সচল না। দিনের পর দিন এসব পাঠাগারগুলো তালাবদ্ধ অবস্থায় থাকে, এতে করে বইগুলোও নষ্ট হয়ে পাঠ অনুপযোগী হয়ে যাচ্ছে। পাঠাগারের দায়িত্বে থাকা ব্যাক্তিরাও এ ব্যাপারে বেশ উদাসীন। পাঠক সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক কোন উদ্যোগ দেখা যায় না। পাঠাগারগুলোতে যেন নিয়মিত পাঠক থাকে, পড়াশোনার পরিবেশ বজায় থাকে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে, বিভিন্ন কর্মসুচি হাতে নিতে হবে। পাঠাগার কেন্দ্রীক নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগীতা আয়োজন করা যেতে পারে এতে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই ছাড়াও অন্যান্য বই পড়ার আগ্রহ তৈরি হবে এবং পাঠাগারে পাঠক তৈরি হবে।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকরা উত্তরীয় পরিয়ে দেন এবং একটি বনসাই ও বই উপহার দেন। পরে ফাউন্ডেশন পাঠাগারের পাঠকরা কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.