শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

যুবদল নেতা ও তার দুই ছেলে জামিনে মুক্ত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত ওয়ার্ড যুবদলের এক নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) নাটোর কারাগার হতে তারা মুক্তি পান। এর আগে গত রোববার বিকেলে তাদের জামিন আদেশ দেওয়া হয়।
তারা হলেন, লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালপুর কলোনিপাড়া গ্রামের মৃত আনেজের খাঁর ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।
জানা যায়, সম্প্রতি উপজেলার লালপুর দক্ষিণ লালপুর কলোনিপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে যুবদল নেতা খোকন ও তার দুই ছেলে চাঁদাবাজি করে টাকা গুনছেন। এ সময় ওই ইউপি সদস্য ও তার পরিবারের সদস্যরা তাদের নিরাপত্তা চেয়ে আর্তনাদ করছে এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফুটেজটি নজরে আসলে চাঁদাবাজির অভিযোগে শুক্রবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবদলের নেতা খোকন ও তার দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। শনিবার সকাল ১০টার দিকে তাদের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহিনীতে অবস্থান নিয়ে অবরোধ করেন। দফায় দফায় অবরোধে লালপুর-নাটোর, লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়লে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এরপর শনিবার দুপুরে আটককৃতদের ১৫১ ধারায় অপরাধ নিবারণকল্পে অপরাধ প্রতিরোধ আইনে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.