বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

ব্যাটারিচালিত ভ্যান চালকদের সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রেজিষ্ট্রেশন না থাকায় পৌরসভার কর্মচারীরা ব্যাটারিচালিত ভ্যান চালকদের চাবি কেড়ে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার সামনে গোপালপুর-দুয়ারিয়া সড়কে অর্ধশতাধিক ভ্যান রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আন্দোলনরত ভ্যান চালক লতিফ ও হানিফ জানান, গোপালপুর পৌরসভায় প্রতিবছর ৬১০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়। অথচ আমাদের কোন ভ্যানস্টান্ড নেই। হঠাৎ করে কোন নোটিশ না দিয়ে গত দুইদিন ধরে পৌরসভার কর্মচারীরা ভ্যানের রেজিষ্ট্রেশন না থাকায় চাবি কেড়ে নিয়ে ভ্যান আটকিয়ে রাখছে। এছাড়া দুপুরে আজিমনগর স্টেশনের পাশে ভ্যান রাখার ফাঁকা জায়গা বাঁশ দিয়ে বন্ধ করে রাখে। পরে চালকরা সড়ক অবরোধ করলে পুলিশ বাঁশ খুলে দেয় এবং চাবি ফেরত দিলে আমরা সড়ক ছেড়ে দেয়।
এবিষয়ে গোপালপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ব্যাটারিচালিত ভ্যানগুলো নিয়মকানুনের মধ্যে আনতে পৌরসভায় নির্ধারিত ফি দিয়ে প্রতিবছর রেজিষ্ট্রেশন করতে হয়। এজন্য কোন চালকের চাবি নিয়ে থাকলে সেটা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের কোন দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.