রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

মন্দির পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর ইন্ডিয়ান দূতাবাসের সহকারি হাই কমিশনার মনোজ কুমার ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩টার দিকে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা যে, সৌভাগ্যক্রমে মা কালীর আশীর্বাদে অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি। কালীমাতা মন্দিরটি নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কের নিকট অবস্থিত।’
পরে তিনি শ্রী শ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলীদের খোঁজ খবর নেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


মন্দির কমিটির সহ-সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে হঠাৎ করে এই মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্দিরের সহ-সভাপতি গনেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশীষ কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলীরা উপস্থিত ছিলেন। এ সময় নাটোর জেলা ও লালপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.