রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর অভিযানে ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের দীঘাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাজিব খান (৩২) নামে এক যুবককে আটক করে র‌্যাব। আটক রাজিব খান উপজেলার সাদিপুর গ্রামের আলম খানের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, রাজিব খানের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রাতে তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মোমিনজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজিব খানের বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে । শুক্রবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.