শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নবেসুমি এলাকায় ৮টি মাড়াইকল জব্দ, জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) এলাকায় অভিযান চালিয়ে ৮টি মাড়াইকল জব্দ করেছে প্রশাসন। এ সময় দুইজনকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী (কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের ভ্রাম্যমান আদালত।
অভিযানে মাড়াইকল জব্দ করার পাশাপাশি মাজদিয়া গোপালপুর গ্রামের নাহার মন্ডলের ছেলে মুকুল আলীকে ও হাবিবুর রহমানের ছেলে বিপ্লবকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সনের ৬ এর (১) ধারা অনুযায়ী ৮টি যন্ত্রচালিত আখ মাড়াই কল ও দুইজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের সহাতায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম হয়েছি। এ বছর মিল এলাকায় এ পর্যন্ত ২০টি অবৈধ মাড়াই কল জব্দ করা হয়েছে। আশা করি আগামী কর্ম দিবসগুলোতে সুষ্ঠুভাবে মাড়াই অব্যাহত রাখতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সদর দপ্তরের প্রতিনিধি হাসান সোহেল শাহরিয়ার।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.