শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

যৌথ অভিযানে ৭টি মাড়াইকল জব্দ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭টি আখ মাড়াইকল (পাওয়ার ক্রাশার) জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩ মার্চ ২০২৫) উপজেলার সাদিপুর, অমৃতপাড়া, ঢুষপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামে সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং মিল প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করেন নাটোরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদের ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সনের ৬ এর (১) ধারা অনুযায়ী ৭টি যন্ত্রচালিত আখ মাড়াইকল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের সহাতায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম হয়েছি। এ বছর মিল এলাকায় এ পর্যন্ত ২৭টি অবৈধ মাড়াই কল জব্দ করা হয়েছে। আশা করি আগামী কর্ম দিবসগুলোতে সুষ্ঠুভাবে মাড়াই অব্যাহত রাখতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন, ডিজিএম (সিপি) মো. নজরুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর সদস্য।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.