সোমবার | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

বাঘায় সড়ক দুর্ঘটনায় লালপুরের ২ যুবক নিহত

নাটোর প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় লালপুরের দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।
জানা গেছে, মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় আখ বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ টানা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.