শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নাটোর„ প্রতিনিধি:
নাটোরের লালপুরে ধারাল অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে সুকুমার সরকার নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের কাঁচা রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
নিহত সুকুমার সরকার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদিপুর গ্রামের মৃত যুগল সরকারের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, প্রতিদিনের মতো আজ দুপুরেও বাড়িতে খাওয়া শেষে অটো ভ্যান নিয়ে ভাড়া খাটতে বের হয় সুকুমার। পরে বিকেলে চামটিয়ার গ্রামের কাঁচা রাস্তার পাশে ধারাল অস্ত্র দিয়ে সুকুমারের ঘাড়ে কুপানো রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে সুকুমারের ভ্যানটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি। মরদেহের পাশে থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
ওসি নুরুজ্জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ভ্যানটি ছিনতাই করতে তাকে পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশের কয়েকটি টিম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.