| |

শিরোনাম
পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নজরদারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩ ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা রংতুলিতে প্রাণবন্ত হচ্ছে ৪৬ মণ্ডপে প্রতিমা বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক মান্নাফ

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক প্রান্তজন পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নাফ মনোনীত হয়েছেন।
রোববার (৯ মার্চ ২০২৫) আহবায়ক রাশেদুল আলমের সভাপত্বিতে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১২ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাশেদুল আলম (দৈনিক দেশ রূপান্তর), যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী (দৈনিক দেশ সেবা), সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ মেহেদী হাসান সুমন (দৈনিক ভোরের দর্পণ), প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম বাবু (মুসলিম টাইমস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (দৈনিক প্রথম প্রহর), দপ্তর সম্পাদক তসাদ্দেক সরকার (বড়াল বার্তা), নির্বাহী সদস্য আশিকুর রহমান (দৈনিক আমাদের কণ্ঠ), আসাদুজ্জামান (উত্তরবঙ্গ বার্তা) এবং নয়ন আলী (দৈনিক আজকের বাংলাদেশ)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.