বুধবার | ১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল

ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির নেতৃত্বে আজাদ-শামছুল

নাটোর প্রতিনিধি :
ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) ২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আবুল কালাম আজাদ সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ ২০২৫) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন (সময় টিভি), কোষাধ্যক্ষ ইমদাদ হক (চ্যানেল ২৪), প্রচার সম্পাদক কামাল হোসেন (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকা রহমান (আর টিভি), সদস্য সুজন নাজির (দি নিউজ), রেজাউল করিম শামীম (কালবেলা), রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি)।


উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে আতিকুর রহমান চৌধুরী, মো. আব্দুর রশিদ ও মো. তসলিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।
নির্বাচন পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
এর আগে, ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাজেসাসের সাবেক সভাপতি দীপঙ্কর লাহিড়ী (কালবেলা), সহ-সভাপতি এমদাদুল হক (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি) প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.