শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নিরাপদ খাদ্য ও নায্যমূল্য নিশ্চিতে অভিযান চালিয়েছে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের নেতৃত্বে লালপুর বাজারের বিভিন্ন ফলমূল, মুদিখানা ও কসমেটিকস সামগ্রীর দোকানে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (৩৭ ধারা) অনুযায়ী পণ্যের গায়ে মূল্য না থাকায় ঝিলিক স্টোরকে ২ হাজার টাকা ও জিলাপিতে হাইড্রোজ দেওয়ার অপরাধে (৪৩ ধারা অনুযায়ী) শ্রী কৃষ্ণ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিহাদ দই ঘরে নোংরা পরিবেশে রাখা জিলাপি ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, দুটি দোকানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা ও একটি দোকানে নোংরা পরিবেশে রাখা জিলাপি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.