শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন ৭২ কর্মকর্তা-কর্মচারী

নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আন্দোলনের সময় অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পৌরসভার ৭২ জন কর্মকর্তা-কর্মচারী।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) পৌরসভা চত্বরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা অনুতাপ প্রকাশ করেন।
জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব নেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরপর ২৬ ফেব্রুয়ারি ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিয়ম ভেঙে টায়ার জ্বালানো হয় ও পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। আন্দোলনের পর সাত মাসের বেতন পেলেও আন্দোলনের ধরন ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় পৌর প্রশাসন। পরে নিজেদের ভুল বুঝতে পেরে আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক এবং ইউএনও ফাহমিদা আফরোজের কাছে ক্ষমা চান কর্মচারীরা।
ক্ষমা চেয়ে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
এ বিষয়ে গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন শুনেছি। তবে সরকারি বিধি লঙ্ঘনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি তাঁরা সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.