বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় রাস্তার কাজের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় দুইটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) উপজেলার চকতকিনগর ও সলইপাড়া গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য মো. রেজাউল করিম রেজা, বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আজিজুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদ।সদস্য মো. বেলাল হোসেন, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ৯৬ লাখ টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলার চকতকিনগর জলিলের বাড়ি হইতে চকগোয়াস দক্ষিণপাড়া জামে মসজিদ ভায়া নয়েজ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ১১৫০মিটার রাস্তা এবং ৬১ লাখ টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলার সলইপাড়া সামাদের জমির নিকট হতে মালিগাছা ইউনুসের বাড়ি ভায়া প্রতাপপুর মসজিদ পর্যন্ত ৮০০মিটার রাস্তা কাজের উদ্বোধন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.