বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

গাঁজায় গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপি’র ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ফিলিস্তিনের গাজায় “চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে” প্রতিবাদ জানাতে ঈশ্বরদীতে বিএনপি’র উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। নানা রকম পোস্টার, ব্যানার, প্লাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঈশ্বরদী উপজেলা ও পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠন বিপুল সংখ্যক নেতা ও কর্মী র‌্যালি ও সমাবেশ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে র‌্যালি শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু র‌্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন।

র‌্যালি শুরুর নির্ধারিত সময়ের আগেই ঈশ্বরদী পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে গাজায় গণহত্যা বন্ধ করো, ইসরাইলকে বয়কট করুন, ফিলিস্তিনের পক্ষে – বর্বরতার বিরুদ্ধে স্লোগান মুখে ইসরায়েল বিরোধী খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়।

প্রতিবাদ সমাবেশে জাকারিয়া পিন্টু বলেন, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় যে নৃশংসতা সংঘটিত হয়েছে, বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ সংহতি র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ।

শ্রমিক দলের নেতা আহসান হাবিব, সাংবাদিক ও বিএনপি নেতা এসএম ফজলুর রহমান, আজিজুর রহমান শাহীন, নান্নু রহমান, ইসলাম হোসেন জুয়েল, আবু সাঈদ লিটন, আনোয়ার হোসেন জনি, হুমায়ুন কবির দুলাল,ইসলাম হোসেন জুয়েলসহ বিপুল সংখ্যক নেতা ও কর্মী এসময় উপস্থিত ছিলেন। ##

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.