রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

বিদ্যুৎপৃষ্টে আহত ট্রাক ড্রাইভারের মৃত্যু

নাটোর প্রতিনিধি :
বিদ্যুৎস্পৃষ্টে আহত নাটোরের লালপুরের ট্রাক ড্রাইভার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
নিহত ব্যক্তি উপজেলার লালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আমির হোসেনের ছেলে রাজু আহমেদ (৪০)।
জানা যায়, গত শুক্রবার (১৮ এপ্রিল ২০১৫) মহেশপুর গ্রামের ট্রাক ড্রাইভার রাজু আহমেদ ময়মনসিংহে ট্রাকের মালামাল আনলোড করার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.