শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সেতুর ওপর পাওয়া গেল মানুষের একটি কাটা হাত

নাটোর প্রতিনিধি :
নাটোর সদরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি হাত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে ২০২৫) রাত ৮টার দিকে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে পাঠানো হয়। এটি কোনো এক ব্যক্তির বাঁ হাত।
স্থানীয়দের ধারণা, কেউ হাতটি সেতুর নিচে নদীতে ফেলতে গিয়ে ওপরে ফেলে দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর অন্য দিনের মতো জনবহুল দত্তপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল স্থানীয় লোকজন। এ সময় অন্ধকারের মধ্যে চলন্ত কোনো এক যানবাহন থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট সেতুর ওপর পড়ে যায়। কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায়, একটি সবুজ পলিথিন ব্যাগে খোলা অবস্থায় কাটা একটি বাঁ হাত পড়ে রয়েছে।
বিষয়টি সদর থানা-পুলিশকে জানালে পুলিশ এসে কাটা হাতটা উদ্ধার করে নিয়ে যায়।
দত্তপাড়া এলাকার বাসিন্দা জুয়েল রানা ও আবু ইউসুফ জানান, তাঁদের ধারণা ব্যাগটি নদীতে ফেলার সময় সেতুর রেলিংয়ে বাধা পেয়ে সেতুর ওপরে পড়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলিব্যাগে মোড়ানো একটি কাটা বাঁ হাত উদ্ধার করা হয়েছে। তবে কার হাত, কারা ফেলে গেছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.