বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড

নাটোর প্রতিনিধি :
নাটোরে আদালতের মধ্যে হট্টগোল ও বিচারকাজে বাধা দেওয়ার অপরাধে অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ নামের এক আইনজীবীকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সেই দণ্ড স্থগিত করে আইনজীবী আলেক উদ্দিন শেখকে তিরস্কার করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়ার আদেশ দেন।
বৃহস্পতিবার (৮ মে ২০২৫) নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দ এ আদেশ দেন।
আদালতের কর্মচারী বুলবুল আহমেদ বলেন, বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে মারামারিসংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে আইনজীবী আলেক উদ্দিন শেখ বিচারককে শুনানি না করার জন্য চাপ দেন।
এ সময় অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ আদালতে হট্টগোল শুরু করেন এবং আদালতের কাজে বাধা দেন। তখন আদালতের নির্দেশে তাঁকে আটক করে আদালতের হেফাজতে নেওয়া হয়। পরে আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২২৮ ধারার অপরাধ আমলে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ৪৮০ ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অভিযোগ গঠন করেন। গঠিত অভিযোগ আসামিকে পড়ে শোনালে আসামি দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করেন। আসামিকে পেনাল কোডের ২২৮ ধারায় ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করায় তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় আসামিকে সংশোধনের সুযোগ প্রদানের স্বার্থে অর্থদণ্ড স্থগিত করে আসামিকে তিরস্কার করা হয়।
নাটোর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু বলেন, আইনজীবী আলেক উদ্দিন শেখ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পরে বিকেলে তাঁকে মুক্তি দেন আদালত।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.