সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোটরসাইকেল চালক (ডাইং ৮০ যার রেজি. পাবনা-হ-১৫-৭৭৫৮) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বিদিরপুর গ্রামের মো. রবিউল ইসলাম রবির ছেলে মো. সনাতন (৪৫), সনাতনের মেয়ে মোছা. রুপা খাতুন (২০) ও পিংকি (৬)। অপর দিকে উভয় মোটরসাইকেল চালক (জিক্সার রেজি. রাজ মেট্রো-ল-১২-৩৮০৪) রাজশাহী হরিপুর এলাকার শাহজাহান আলীর ছেলে রোকন (৩৭) ও তাঁর স্ত্রী তিথি (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘা হতে মোটরসাইকেলে রোকন ও তাঁর স্ত্রী পাবনা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খোরসেদ আলম বলেন দুর্ঘটনাকবলিতদের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, দুর্ঘটনায় কবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.