শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হারুনার রশিদ পাপ্পু বাউয়েট-ইউএমটি যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে স্কুল ছাত্রীর ধর্ষন চেষ্টার গ্লানি মোচনের আত্মহত্যার চেষ্টা ১৬৯ বছরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। রোববার (১১ মে ২০২৫) সকাল ৮ টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সকাল ১১ টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টার দিকে আব্দুলপুর স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে চলে আসায় ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, বৃদ্ধ লোকটি চলন্ত ট্রেনের পাশের লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু ট্রেন আসতে দেখে বুঝতে না পেরে চলন্ত ট্রেনের লাইনে চলে আসায় ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। এ সময় ট্রেন চালক তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সকাল ১১ টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.