বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের সদস্য লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক এস এম শাহরিয়ার পারভেজ পল্লবসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ মে ২০২৫) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন (বাঁ থেকে), উপজেলার লালপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৮), লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এস এম শাহরিয়ার পারভেজ পল্লব (৩১) এবং জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৯)।
জানা যায়, অভিযানকালে তাদের নিকট থেকে মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রথমিক জিজ্ঞাসা শেষে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.